ভ্লাদিমির পুতিনের সমর্থনে রাশিয়ার অধিকাংশ মানুষ
দুই দশকের বেশি সময় ধরে পুতিন রাশিয়ার অধিকাংশ মানুষের মনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। রাশিয়ার ৮০%-এরও বেশি নাগরিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। দেশটির বেসরকারি সংস্থা জনমত ফাউন্ডেশন (এফওএম) পরিচালিত এক জনমত জরিপে এমন তথ্য উঠে আসে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। জরিপে অংশ নেওয়া ৮০% উত্তরদাতা বলেছেন, তারা পুতিনের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। পুতিনের প্রতি রাশিয়ার প্রায় ৮৫% মানুষের আস্থা রয়েছে। এছাড়া জরিপে অংশ নেওয়া ৫৫% রাশিয়ান সরকারের কাজের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। এদিকে ৫৩% উত্তরদাতা পুতিনের দলকে ভোট দেবেন বলেও জানান।
২০২৪ সালের ১ থেকে ৩ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়।রাশিয়ায় এ মাসের ১৫ থেকে ১৭ তারিখে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি ৫৪% জনসমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে। ২০২৪ সালের ১ থেকে ৩ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছু মানুষের ভিন্নমত থাকলেও এ ভোটে পুতিনের জয় একপ্রকার সুনিশ্চিত। এতে তিনি আরও ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।